মাদারীপুরে সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু

2026-01-03T18:38:13+00:00
2026-01-03T18:38:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে সমাজসেবা দিবস পালিত
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৫২)
X

মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আত্ম অনুসন্ধান ও আত্মসমালোচনা বিষয়ক আলোচনাসভা, কল্যাণমূলক সেবা ও সহায়ক উপকরন বিতরণ, ঋণ বিতরণ, দুস্থ্য রোগীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। 

জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম মুন্সী, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস.এম খলিলুজ্জামান। সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমান, রেজিষ্ট্রেশন অফিসার মো. জাবেদ হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

দিবস উপলক্ষে ১৭৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। রাজৈর উপজেলার ১০ জন ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে ২ টি অটোভ্যান ও ৮ টি চায়ের দোকান নির্মান ও উপকরণ সামগ্রী বিতরণ, শহর সমাজসেবা কার্যালয় ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ৩৪ জনের মাঝে ১৭ লক্ষ টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। 

এছাড়া উক্ত দিবস উপলক্ষে মাদারীপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে ৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।





মনজুর হোসেন, মাদারীপুর।
০৩-০১-২৬
০১৭২৬৩৫৩৮৬৮






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy