প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম (ভিজিট : ১৪৭)

X
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত নেতা, আপসহীন সংগ্রামের প্রতীক, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। তাঁর ইন্তেকালে গভীর বেদনা ও অশ্রুভেজা হৃদয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয় যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগরিব বাদ কলসকাঠি যুবদলের দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনকক্ষ।
দোয়া মাহফিলে জেলা যুবদলের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা যুবদলের এক নাম্বার সদস্য হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ন আহবায় কামরুল হুদা সুমন, যুগ্ন আহবায়ক আলহাজ টিপু সুলতান এছাড়াও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী শোকাহত হৃদয়ে অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন ও মাওলানা অলিউল্লাহ, আবেগঘন কণ্ঠে পরিচালিত মোনাজাতে উপস্থিত অনেক নেতাকর্মীর চোখ অশ্রুসজল হয়ে ওঠে।
দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।
তিনি বলেন, আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র রক্ষার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর কারাবরণ, অসুস্থতা ও সীমাহীন ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল হাফেজ মিজানুর রহমান বলেন, দেশনেত্রীর মৃত্যু শুধু একটি দলের নয়, এটি গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে শোকাহত নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।