ধনবাড়ীর চায়ের দোকানগুলো যেন মিনি সিনেমা হল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে অধিকাংশ চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়েছে সেই সঙ্গে ঐসব দোকানে টাকা দিয়ে ক্যারাম ও

2026-01-04T12:39:03+00:00
2026-01-04T20:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীর চায়ের দোকানগুলো যেন মিনি সিনেমা হল
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৮:১০ পিএম  (ভিজিট : ১০৫)
X

টাঙ্গাইলের ধনবাড়ীতে অধিকাংশ চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়েছে সেই সঙ্গে ঐসব দোকানে টাকা দিয়ে ক্যারাম ও মোবাইলে নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ হাটবাজার এবং বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান ঐসকল চায়ের দোকানে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বেচাকেনা বেশী করার লক্ষ্যে রাখা হয়েছে বিশাল বড় বড় রঙিন টেলিভিশন, প্রজেক্টর এবং ক্যারামবোর্ড।

ধনবাড়ীর ব্যবসায়ী হুমায়ুন কবীর মানিক, সোহলে রানা, আকরাম হোসেন সহ উপজেলার ছত্রপুর গ্রামের সোহেল রানা ও লিটন হোসেন বলেন, গভীর রাত পর্যন্ত খোলা থাকা চায়ের দোকানে রাখা ঐসব টেলিভিশনে অশ্লীল সিনেমা প্রদর্শনের পাশাপাশি কুরুচিপূর্ণ ভিডিও গান পরিবেশন করা হয় একশ্রেণির বেকার ভবঘুরে লোকজনের পাশাপাশি স্কুল-কলেজের ছাত্ররা বিকাল থেকে অনেক সময় রাত ১০ থেকে ১টা পর্যন্ত ঐসব দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হওয়াসহ তারা বিপতগামী হচ্ছে। সেই সাথে উপজেলায় কিশোর গ্যাং বেড়ে গেছে। কিশোর  গ্যাংয়ের বিষয়ে  সম্প্রতি বির্ভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কিশোর গ্যাং ঠেকাতে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। তাছাড়া টাকা দিয়ে ক্যারাম ও সরকার নিষিদ্ধ ঘোষিত অ্যাপ দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে বলেও তারা জানান।

ধনবাড়ী থানার অফিসার (ওসি) ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক বলেন, খোঁজখবর নিয়ে শিগগিরই চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টেলিভিশনে সিনেমা দেখা বন্ধসহ ক্যারাম খেলা এবং কিশোর গ্যাং ঠেকাতে কার্যক্রর পদক্ষেপ নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy