নেত্রকোনা-৩ আসনে বিএনপি বনাম বিএনপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নির্বাচন কমিশনের মনোনয়ন বাছাইয়ে জমে উঠেছে তীব্র ভোটযুদ্ধ। বিএনপির মনোনিত

2026-01-04T14:34:14+00:00
2026-01-04T14:34:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমজমাট লড়াইয়ের প্রস্তুতি
নেত্রকোনা-৩ আসনে বিএনপি বনাম বিএনপি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নির্বাচন কমিশনের মনোনয়ন বাছাইয়ে জমে উঠেছে তীব্র ভোটযুদ্ধ। বিএনপির মনোনিত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের মধ্যে একাধিক ভোটের লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

নেত্রকোনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, যিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সহ-পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একদিকে তিনি দলের পরীক্ষিত নেতা, অন্যদিকে তার রাজনৈতিক অতীত তাকে বিক্ষুব্ধ নেতা হিসেবেও পরিচিত করেছে।

অন্যদিকে, বিএনপির প্রভাবশালী নেতা আলহাজ মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত। তিনি দলীয় পদে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে বিএনপির শক্তি বৃদ্ধি করেছেন। তবে এবার, মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

এলাকার জনগণের মধ্যে একে অপরের প্রতি প্রবল সমর্থন এবং প্রভাবের কারণে, কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় একেবারে জমজমাট ভোটযুদ্ধ হওয়ার পূর্বাভাস রয়েছে। এলাকাবাসী ধারণা করছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বনাম বিএনপির মুখোমুখি লড়াই হবে, যেখানে উভয় প্রার্থীরই বিপুল জনপ্রিয়তা রয়েছে।

এদিকে, দলের অভ্যন্তরীণ বিভাজন এবং স্বতন্ত্র প্রার্থী দুলালের মাঠে নামায় নির্বাচনের গতিপথ আরও উত্তপ্ত হতে পারে। আশা করা হচ্ছে, এই লড়াই নির্বাচনী পরিসরকে উজ্জীবিত করবে এবং কেন্দুয়া-আটপাড়া এলাকার ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তৎপর হবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy