প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম (ভিজিট : ৫০)

X
রংপুর সকল নারী ও কন্যাদের বিরুদ্ধে প্রযুদ্ধি ব্যবহারের মাধ্যমে সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হোন বিষয়ক একদিনের কর্মশালা রোববার নগরীর এনজিও ফোরাম মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজনে জাগো নারী উন্নয়ন সংস্থা, সহযোগিতায় পল্লীশ্রি ও সমর্থনে ফেমিনিস্ট অপারচুনিটি নাউ।
কর্মশালায় ডিজিটাল প্লাটফর্মে নারী ও কন্যাদের উপর হয়রানি, সাইবার বুলিং, ডিপফেক, ব্লাকমেইল, ছবি বিকৃতিসহ বিভিন্ন ধরনের সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার উপর আহবান জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে তরুণ নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের মধ্যে পারস্পারিক বোঝাপড়া, আস্থা বৃদ্ধি করে নৈতিক গণম্যাধ্যম চর্চা জোরদার হবে হবে বলে মনে করা হয় কর্মশালায়
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রি নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানী রায়, বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আফরোজ। বিষয়বস্তুর উপরে সামগ্রিক চিত্র তুলে ধরেন জাগো নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি আশিস বণিক প্রমূখ।