চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে। এ সময় একজন আসামিকে গ্রেপ্তার

2026-01-04T16:27:55+00:00
2026-01-04T16:32:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ১৩৪)
X

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে। এ সময় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমরা বিশ্বাস মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ এমাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ধৃত আসামি মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা- মৃত আলীম হোসেন, মাতা- মোসাঃ ফাতেমা বেগম, সাং- সাহাপাড়া বৈরাগীপাড়া, ইউপি- মনাকষা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর বসতবাড়ি থেকে ৬০ (ষাট) বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy