সুন্দরবনের দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার কবলে পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।রবিবার (৪

2026-01-04T17:56:23+00:00
2026-01-04T17:56:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনের দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার কবলে পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে ‘Pirates of Sundarban’ নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয় এবং দ্রুত পানি প্রবেশ করতে থাকে।

ঘটনার পরপরই জাহাজে থাকা এক পর্যটক কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও হারবারিয়া স্টেশন থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে কোস্ট গার্ড দুইজন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। একই সময়ে নৌ-পুলিশ আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy