লিড প্লাটিনাম সনদ পেল ইস্পাহানির পাহাড়তলী টেক্সটাইল্স

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের ধারায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ইস্পাহানির শতভাগ

2026-08-09T15:53:01+00:00
2026-08-09T15:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিড প্লাটিনাম সনদ পেল ইস্পাহানির পাহাড়তলী টেক্সটাইল্স
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের ধারায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ইস্পাহানির শতভাগ রপ্তানীমুখী স্পিনিং মিল বন্দর নগরী চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী টেক্সটাইল্স লিমিটেড। 

যুক্তরাষ্ট্রের ইউ.এস. গ্রীন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২ কে বিশ্বমানের লিড প্লাটিনাম সার্টিফিকেটে ভূষিত করা হয়েছে। ৯ আগস্ট ২০২৬ তারিখে উক্ত সনদটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে হস্তান্তর করেন জনাব মাহেন্দ্র জায়ালাথ, চেয়ারম্যান, গ্রীন বিল্ডিং কাউন্সিল, শ্রীলংকা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এছাড়াও ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতিগণ, লিড প্লাটিনাম কনসালটেন্ট, আর্কিটেক্ট, বিশিষ্ট ব্যাংকারগণসহ ইস্পাহানি গ্রুপের সিনিয়র কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। জ্বালানী সাশ্রয়ী মেশিনারী, নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব উৎপাদন কারখানার উচ্চ মানদন্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ এই সনদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, পাহাড়তলী টেক্সটাইলস্ লিমিটেড ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় ১৮০০ জনের কর্মসংস্থান হয়েছে। যুগপোযোগী আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলের রয়েছে ৫টি উৎপাদন ইউনিট, যার বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা প্রায় ২৩,০০০ মেট্রিক টন। উক্ত প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশ বান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়।

এছাড়াও আধুনিক পরিবেশ বান্ধব মেশিনারীর পাশাপাশি ক্যাপটিভ জেনারেটরের নিস:রিত এগজস্ট গ্যাস (Exhaust Gas) পূণ:ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার এবং ১০ লক্ষ লিটার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ ১২,০০০ এর বেশি গাছ সমৃদ্ধ সবুজ পরিবেশ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক তৈরী পোষাক ব্র্যান্ডগুলোর নিকট আরও বেশি আকর্ষনীয় করে তুলেছে। পাহাড়তলী টেক্সটাইলের এই অর্জন বাংলাদেশের শিল্পখাত টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy