গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে লোহাগড়ার যুবক নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার গাবতলীর দীপনগর এলাকায় সিএনজি স্টেশন থেকে মাছ বহনকারী একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দু'জন দগ্ধ

2026-08-09T15:48:43+00:00
2026-08-09T15:48:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে লোহাগড়ার যুবক নিহত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৩)
ইমরান মোল্যা
X

ইমরান মোল্যা

ঢাকার গাবতলীর দীপনগর এলাকায় সিএনজি স্টেশন থেকে মাছ বহনকারী একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দু'জন  দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইমরান মোল্যা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত ফারুক (৪০) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত মোঃ ইমরান নড়াইলের লোহাগড়া থানার কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে। তিনি মাছের কোল্ড স্টোরেজের কর্মচারী ছিলেন।

আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও থানার কসুপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তিনি সিএসডি ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িচালক হিসেবে কর্মরত।

মিরপুর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ-মাংস বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার প্রাক্কালে সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে নিহত ইমরানের মরদেহ রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে। 

এদিকে নিহত ইমরানের কাশিপুরের বাড়িতে চলছে শোকের মাতম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy