আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার আবেদনটি বৈধ বলে নিশ্চিত করেন।
যাচাই-বাছাইয়ের সময় মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের দাখিলকৃত সকল তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে সঠিক পাওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থীতা মঞ্জুর করেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বাকেরগঞ্জের জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমার্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার, তিনি বলেন আলহামদুলিল্লাহ এই বৈধতা ও একটি বিজয় আমাদের জন্য। তিনি বাকেরগঞ্জ উপজেলার কর্মী সমার্থক ও ভোটারদের কাছে দোয়া চেয়েছেন এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে দাড়িপাল্লায় ভোট দিয়ে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও কোরআন হাদিসের আলোকে দেশ গড়তে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার সুযোগ দিতে আহ্বান জানান।