সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দাকোপে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটক উদ্ধার হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাদের উদ্ধারের তথ্য

2026-01-05T10:24:41+00:00
2026-01-05T10:30:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ এএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১০:৩০ এএম  (ভিজিট : ৪৩)
X

দাকোপে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটক উদ্ধার হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় দাকোপ থানা পুলিশ ও কোস্টগার্ড। তবে মুক্তিপণ পেয়ে বনদস্যুরা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিয়েছে, নাকি সাড়াশি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে-এ ব্যাপারে তারা কিছু জানাননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কোস্টগার্ড।

এর আগে গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা ৫ পর্যটক। তারা দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকালে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যায়। এ সময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে অপহরণ করে। 

দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক সোহেল এবং জনিকে অপহরণ করে নিয়ে যায়। 

পরবর্তীতে রিসোর্ট মালিকের পরিবারের নিকট মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে একটি সূত্র জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy