প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম (ভিজিট : ১৯৬)

X
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রূহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ জানুয়ারি (সোমবার) বেলা ১১ টায় স্কুলের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মো.মনিরুজ্জামান মনির। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ সেলিম, ভিপি আব্দুল হাই, আকতার লাকুরিয়া, বিএনপি নেতা আলী আহমদ শেখ, মো: নান্নু হালদার, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, পাঁচগাও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, পাঁচগাও ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক বুলেট মাঝি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, পাঁচগাও ইউনিয়ন কৃষকদল সভাপতি দেলোয়ার ঢ়াড়ী, সাধারন সম্পাদক ইকবাল শেখ, বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।