ভারতে অনুপ্রবেশে নির্যাতনে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ভারতে অনুপ্রবেশের দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন এক যুবক। আটকের দেড় দিন পর তার মরদেহ

2026-01-06T10:22:32+00:00
2026-01-06T10:22:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে অনুপ্রবেশে নির্যাতনে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ৪৯)
X

ভারতে অনুপ্রবেশের দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন এক যুবক। আটকের দেড় দিন পর তার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। পুলিশ জানিয়েছে, আটকের পর শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে ওই যুবককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।


নিহত যুবকের নাম রবিউল ইসলাম রবি (৩৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার সাতরশিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ছয়টা ৫০ মিনিট থেকে আটটা ৫০ মিনিট পর্যন্ত বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডের উপস্থিতিতে ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ  মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম  ফিরোজ জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় দুই কিলোমিটার ভারতের ভেতরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে। পরে শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

রোববার (৪ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ২০/২২ জনের একটি দল ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে সক্ষম হলেও রবি বিএসএফের হাতে আটক হন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy