দাগনভূঞায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধ

সারাবাংলা

ফেনীর দাগনভূঞায় সড়কের ওপর গৃহ নির্মাণের বালু স্তূপ করে রাখার কারণে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

2026-01-06T12:06:42+00:00
2026-01-06T12:06:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাগনভূঞায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধ
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ১৮৭)
X

ফেনীর দাগনভূঞায় সড়কের ওপর গৃহ নির্মাণের বালু স্তূপ করে রাখার কারণে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের মধ্যম জগতপুর গ্রামের তালতলী–চৌধুরীহাট সড়কে, মোবারক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সড়কের ওপর বালুর স্তূপ থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যাচ্ছিল না। এ কারণে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। এদের মধ্যে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তিনি সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুর হেলাগাজী ভূইয়া বাড়ির বাসিন্দা এবং সফি উল্যাহর ছেলে।

আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—অর্পিতা (২০), আফতাহী (৪ মাস), মিফতাহুল জান্নাত (৪ মাস), সাইফুল ইসলাম (৪৬), কহিনুর (৬০), লিজু আক্তার (২৩) ও নিরব (১৫)।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল আজিম নোমান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সড়কের ওপর বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy