পাবনা প্রেসক্লাবে স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা প্রেস ক্লাবের জীবন সদস্য ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১৪ তম মৃত্যুবার্ষিকী

2026-01-06T13:20:06+00:00
2026-01-06T13:20:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা প্রেসক্লাবে স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৮৫)
X

পাবনা প্রেস ক্লাবের জীবন সদস্য ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ভিআইপি অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান।

স্মরণসভায় বক্তারা স্যামসন এইচ চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন, শিল্পায়নে তাঁর অবদান এবং সমাজ ও মানবকল্যাণে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, স্কয়ার টয়লেট্রিজ এর আবাসিক পরিচালক আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজন। বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, যাঁর নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ দেশের শিল্পখাতে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্মরণসভায় পাবনা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy