শ্যামনগরে নিষিদ্ধ জাল অপসারণে তিন নদীতে বিশেষ কম্বিং অপারেশন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য সম্পদ ধবংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল

2026-01-06T15:25:20+00:00
2026-01-06T15:25:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে নিষিদ্ধ জাল অপসারণে তিন নদীতে বিশেষ কম্বিং অপারেশন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৫৩)
X

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য সম্পদ ধবংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ পরিচালনা করা হয়।

সোমবার (৫জানুয়ারী) দিন ব্যাপী সুন্দরবন সংলগ্ন তিনটি নদীতে কম্বিং অপারেশনে প্রায় ৩০ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে প্রকাশ, উপজেলার খোলপেটুয়া ও মালঞ্চ নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করা হয় নৌবাহিনীর মাধ্যমে। এসময় নৌবাহিনী কর্তৃক সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ ৮হাজার মিটার ব্লুনেট জাল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৯লক্ষ ৬০হাজার টাকা এবং ৬হাজার মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়। যার মূল্য ১৫লক্ষ টাকা।

অপরদিকে রায় নগর পুলিশ ফাঁড়ির মাধ্যমে কম্বিং অপারেশনে কৈখালী পাঁচ নদীর মোহনা থেকে ৫হাজার মিটার নেট জাল আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৬লক্ষ টাকা।

কম্বিং অপারেশন পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্রসহকারী মুজিবর রহমান, রায়নগর পুলিশ ফাঁড়ির এস আই সৈয়দ আলী সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

জানাযায় নৌবাহিনী কর্তৃক আটককৃত নিষিদ্ধ জাল গুলি হরিনগর বাজার সংলগ্ন এলাকায় ও রায় নগর পুলিশ ফাঁড়ি কর্তৃক আটককৃত জাল গুলি রায় নগর পুলিশ ফাঁড়ির সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন জানুয়ারীর ১তারিখ থেকে নিষিদ্ধ জাল অপসারণে নদীতে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মৎস্য সম্পদ সুরক্ষায় ক্ষতিকর জাল অপসারণ কার্যক্রম চলমান থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy