
নওগাঁর রাণীনগরে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৬জানুয়ারি তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলা সদরের রেলগেট এলাকায় রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে চেক পোস্ট পরিচালনা করেন। যৌথ বাহিনীর এই অভিযানে ওই তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদেকুর রহমানকে ৭দিনের কারাদণ্ড, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুমন হোসেনকে ৪মাসের কারাদণ্ড ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাগরকান্দা গ্রামের মৃত হালিম শেখের ছেলে সহিদুল শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, চেক পোস্ট পরিচালনার সময় তাদের তিনজনকে আটক করা হয়। তারা তিনজন মাদকসেবী। তাদের কাছ থেকে মাদকও পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধামে তাদের তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকেই মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।