প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ৩৩)

X
টাঙ্গাইলের ধনবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় এক ইট ভাটা মালিক পক্ষকে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(৫ জানুয়ারী) উপজেলার যদুনাথপুরের চারিশিমুল এলাকায় অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির উর্ব্বর মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে সরকারী অনুমতিবিহীন মাটি কাটার দায়ে উপজেলার তাজ ইট ভাটা কে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী।
অন্যদিকে, মঙ্গলবার(৬ জানুয়ারী) সকালে ধনবাড়ী পৌর শহরের বাজারে এলপিজি গ্যাস নিয়ে যাতে অনিয়ম না হয় তার জন্য উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের সতর্কতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে দুপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নুরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। এ ধরণের অভিযান আগামীদিনেও অব্যহত থাকবে।এছাড়াও উপজেলার সার্বিক আইনশৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধ পরিকর।