প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম (ভিজিট : ১০২)

X
বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোননয়ন প্রাপ্ত মুশফিকুর রহমানের পরামর্শক্রমে আখাউড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বাদ আছর শহরের বাঁধন কমিউনটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মো. সহিদ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়ার সঞ্চালনায়, দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা তাজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ সহ আরো অনেকে।