শান্তিগঞ্জে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিলের পাশে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি

2026-01-06T21:29:02+00:00
2026-01-06T21:29:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিলের পাশে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের পুত্র নুরুল হক নুরু।  

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ও শান্তিগঞ্জ থানা পুলিশের সযোগিতায় দেখার হাওরের হাসার বিলের পাশে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ভূমিখেকো নুরুল হক নুরুকে আটক করা হয়।  

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪ ধারায় ওই ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয়।  

শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেনা-তুজ-জোহরা বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy