নাগরিক সেবা পেতে দালাল ধরার দিন শেষ: জিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, জিএমপি পুলিশে দালালদের দিন শেষ। দালাল ছাড়াই যাতে নাগরিকরা অপরাধ

2026-01-06T21:31:27+00:00
2026-01-06T21:31:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাগরিক সেবা পেতে দালাল ধরার দিন শেষ: জিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, জিএমপি পুলিশে দালালদের দিন শেষ। দালাল ছাড়াই যাতে নাগরিকরা অপরাধ ও অপরাধীদের খবর দ্রুত  পুলিশে জানাতে পারেন এজন্য মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের নম্বরযুক্ত স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। এসব নাম্বারে কেউ যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এজন্য কোনো দালাল বা সোর্সের প্রয়োজন নেই।

‎মঙ্গলবার বিকালে পুলিশ কমিশনার গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এক পথসভায় এসব কথা বলেন। 
‎পুলিশ কমিশনার এলাকায়  অপরাধ দমনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আজকের পথসভা করার মূল উদ্দেশ্য হলো এলাকার অপরাধ নিয়ন্ত্রণ তথা দমন করা। মহানগরের বিভিন্ন স্থানে এমন সচেতনতামূলক পথসভা অব্যাহত থাকবে। সেবা পেতে নাগরিকরা যেমন আমাদের কাছে আসেন, এখন আমরাই নাগরিকদের কাছে চলে যাবো। আমরা তাদের পথ দেখাবো। সোর্স বা দালালের দিন শেষ। 

কোথাও ছিনতাই, মোবাইল ছিনতাই, দস্যুতা, ডাকাতি, প্রাইভেটকারে অপহরন, মোটরসাইকেল চুরি, অস্ত্রধারী, সন্ত্রাস, চাঁদাবাজ, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি, ঔষধ ও খাদ্যে ভেজাল, হ্যানি ট্র্যাপ, চোরাচালান, মাদক, খুন ও অস্বাভাবিক মৃত্যু, কিশোর গ্যাং, ইভটিজিং এবং অন্যান্য যে কোন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আর থানায় যেতে হবে না, স্টিকারের মোবাইল নম্বরে খবর জানালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে।

পুলিশকে অপরাধ সম্পর্কে জানাতে  নাম্বার গুলো হলো- উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০০, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০১, সহকারী পুলিশ কমিশনার সদর জোন ০১৩২০০৭০৫১২, সহকারী পুলিশ কমিশনার কোনাবাড়ী জোন ০১৩২০০৭০৫১৮, অফিসার ইনচার্জ সদর থানা ০১৩২০০৭০৫৫২৪, অফিসার ইনচার্জ বাসন থানা ০১৩২০০৭০৫৫৩, অফিসার ইনচার্জ কোনাবাড়ী থানা ০১৩২০০৭০৫৮২, অফিসার ইনচার্জ কাশিমপুর থানা ০১৩২০০৭০৬১১।
পথসভায় আরো উপস্থিত ছিলেন মোঃ তাহেরুল হক চৌহান, এডিশনাল কমিশনা, ক্রাইম এন্ড অপস। এসএম শফিকুল ইসলাম, উপ—পুলিশ কমিশনার, ক্রাইম (উত্তর) বিভাগ।এসএম আশরাফুল আলম, উপ—পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগ। মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ রবিউল ইসলাম। অমৃত শুত্রধর, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ। চৌধুরী মোহাম্মদ তানভীর, সহকারী পুলিশ কমিশনার। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy