ঘাটাইলে এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দক্ষিন খিলগাতী গ্রামে কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরীর কাজে ব্যবহারের অপরাধে

2026-01-07T11:14:54+00:00
2026-01-07T11:14:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ২৪০)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দক্ষিন খিলগাতী গ্রামে কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরীর কাজে ব্যবহারের অপরাধে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান। অপর দিকে ঘাটাইল উপজেলা শহরে (লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস) এলপিজি নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দাম নেওয়ায় মেসার্স মরিয়ম ট্রেডার্সের স্বত্বাধিকারী কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২৫হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার(৬জানুয়ারী) দুপুরে এ জরিমানা করা হয়।

প্রেস রিলিজ থেকে জানা যায়, উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দক্ষিন খিলগাতী গ্রামে মেসার্স এসআরএন ইট ভাটার মালিক ১৫দিন যাবৎ কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরী বিক্রি করে আসছে। অপরদিকে দিকে বাজারে এলপি গ্যাস সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বাজার রোডে অবস্থিত মেসার্স মরিয়ম ট্রেডার্সের স্বত্বাধিকারী বেশী দামে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এ জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান জানান কোন বেআইনী ভাবে কেউ কৃষি জমির মাটি কাটা এবং নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে এলপিজি বিক্রি করলে তাদের আইনের আওতায় আনা হবে এমন কি জেল জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy