বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG148-এর যাত্রী মো. আবু জাহেদের ইউ ব্যাগেজ কার্গো টারমিনালে স্ক্যানিংয়ের সময় স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত করা হয়।
পরবর্তীতে রাত সাড়ে ১২টায় স্বর্ণকারের প্রত্যয়নের মাধ্যমে ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম অনুযায়ী স্বর্ণগুলো আটক করা হয়। আটককৃত স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে উদ্ধার করা স্বর্ণ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে