পাকুন্দিয়ায় জালাল উদ্দীনের সমর্থনে বিএনপির গণসংযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি উপজেলার) সংসদ

2026-01-07T16:20:42+00:00
2026-01-07T16:20:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় জালাল উদ্দীনের সমর্থনে বিএনপির গণসংযোগ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২১৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি উপজেলার) সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনের সমর্থনে পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের পাকুন্দিয়া বাজারসহ বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, সদস্য রমজান আলী শামীম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান রবিন, আবু হুরাইরাসহ গণসংযোগে উপজেলা, পৌর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপির প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনে পক্ষে জনসমর্থন আদায়ে দলের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy