শিবপুরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াররূহেরমাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান হয়েছে।বুধবার

2026-01-07T16:47:42+00:00
2026-01-07T16:50:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৪:৫০ পিএম  (ভিজিট : ৩১)
X

নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। 

পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদলা সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা ও দেলোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ,  সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy