রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার

2026-01-07T19:14:34+00:00
2026-01-07T19:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৯৩)
X

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যজনের নাম মো. আকিব (১৬)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমশাহ পাড়া হাজী বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে পূর্বদিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা গেছে। অন্যজনকে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, নিহত আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিক্যালে অপরজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy