সিরাজগঞ্জে সাত ইটভাটা মালিকের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে সাতটি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার মেসার্স এস

2026-01-07T20:17:54+00:00
2026-01-07T20:17:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সাত ইটভাটা মালিকের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৭০)
X

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে সাতটি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি নামক একটি ইটভাটার চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা গেছে, জরিমানা ধারা অনুযায়ী উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের মেসার্স নয়ন ব্রিকসকে দুই লাখ, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে তিন লাখ, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে দেড় লাখ, রায়গঞ্জ উপজেলার দত্তকুশা গ্রামের মেসার্স তন্ময় ব্রিকসকে তিন লাখ, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার এবং মেসার্স কেয়া ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy