খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন: নুরুজ্জামান লিটন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ রাষ্ট্রনায়ক। দীর্ঘ

2026-01-07T20:27:51+00:00
2026-01-07T20:27:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন: নুরুজ্জামান লিটন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৯৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলা করে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্থলবন্দরের সামনে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি মনোনীত যশোর–শার্শা-১ আসনের প্রার্থী নুরুজ্জামান লিটন।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১টায় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর আয়োজনে এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। 

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মিয়া, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি আসাদুল, ভারপ্রাপ্ত সভাপতি তবিবার রহমান, সাধারণ সম্পাদক সহিদ আলী, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিটন, বিএনপি নেতা ও সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, বেনাপোল পৌর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy