এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের দায়িত্ব নিলেন যুবদল নেতা জহিরুল

রাজাপুর প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে অসচ্ছল পরিবারের ৩১ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের সম্পূর্ণ ব্যয়ভার নিজ কাঁধে তুলে নিয়ে দৃষ্টান্ত স্থাপন

2026-01-08T16:34:04+00:00
2026-01-08T16:41:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের দায়িত্ব নিলেন যুবদল নেতা জহিরুল
রাজাপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৪:৪১ পিএম  (ভিজিট : ১১৫)
X

ঝালকাঠির রাজাপুরে অসচ্ছল পরিবারের ৩১ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের সম্পূর্ণ ব্যয়ভার নিজ কাঁধে তুলে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।


বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য ফরম ফিলাপের টাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডলের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন তিনি।


এলাকাবাসী জানান, সোহেল দীর্ঘদিন ধরেই শিক্ষা সহায়তা, ইউনিফর্ম, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিয়ে অসহায়দের পাশে রয়েছেন।


এক অভিভাবক বলেন, “একসাথে এত টাকা দেওয়া আমাদের পক্ষে কঠিন। সোহেল ভাই যেন আমাদের অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন।”


এমন মানবিক উদ্যোগে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, রাজনীতির আসল পরিচয় মানুষকে ভালোবাসা, আর সেটিই করে যাচ্ছেন জহিরুল হক সোহেল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy