মসজিদে ঢুকে দুঃসাহসিক চুরি!

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত রাতের কোনো এক সময়ে

2026-01-08T16:38:32+00:00
2026-01-08T16:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদে ঢুকে দুঃসাহসিক চুরি!
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১১২)
X

গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত রাতের কোনো এক সময়ে স্থানীয় শ্রীপতিপুর পাছপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদে সুকৌশলে ঢুকে নগদ টাকাসহ অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে দুর্বৃত্তরা। 

মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মহিমাগঞ্জ ইউনিয়ন কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের জমি ও বিভিন্ন উৎস থেকে আদায় হওয়া প্রায় ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য একটি থলিতে ভরে মসজিদের দেওয়াল আলমারিতে রাখা ছিল। রাতের কোনো এক সময়ে অজ্ঞাত চোর বা চোরের দল দেয়ালের ছোট একটি ফোকর গলে ভিতরে ঢুকে আলমারির কাঁচের পাল্লা ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও আইপিএসের একটি দামি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। 

ভোরে ফজরের নামাজের সময় মুসুল্লিরা এসে আলমারির পাল্লার কাঁচ ভাঙ্গা অবস্থায় দেখতে পেলে চুরির বিষয়টি প্রকাশ হয়। 

মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল মতিন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy