মাটিরাঙ্গায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল

2026-01-08T16:46:13+00:00
2026-01-08T16:46:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৯২)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮জানুয়ারি) মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লি: এর উদ্যোগে নতুন পাড়া কারীমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার মাঠে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি (২৯৮ নং খাগড়াছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।


এসময় পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকোট মালেক মিন্টু, মোশাররফ হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন দীপ্তি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল সরকার, সদস্য সচিব ফোরকান ইমাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থী,শিক্ষকগণ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ।


প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সাহসী ও আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সীমাহীন ত্যাগ ও বেদনা সত্ত্বেও তিনি কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গোটা দেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।


তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy