নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)।র‌্যাব

2026-01-08T17:01:53+00:00
2026-01-08T17:01:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৭৩)
X

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের তথ্যমতে, আসামি ও ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর বাবা জানতে পেরে তাঁকে নিষেধ করলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে গত বছরের ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন জাহিদুল ইসলাম।

পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানা যায়, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে নালিতাবাড়ী থানায় মামলাটি রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে র্রাব তৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy