চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে সাবেক এমপি হারুনুর রশীদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-01-08T17:54:47+00:00
2026-01-08T17:57:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে সাবেক এমপি হারুনুর রশীদের মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৫:৫৭ পিএম  (ভিজিট : ১৮৪)
X

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় জেলা আইনজীবী ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ আইনজীবীদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আইনজীবীরা বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য দাবি ও পেশাগত উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন।


চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সম্পাদক মাহমুদুল হক কনক, আইনজীবি ফোরামের সম্পাদক হাসান শরীফ সনি, আইনজীবি ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ সোলায়মান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, এজিবি নাহিদ ইবনে মিজানসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় বক্তারা আইনজীবীদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy