বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা। তিনি ইটালি ইউনিয়নের

2026-01-08T18:08:15+00:00
2026-01-08T21:35:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৯:৩৫ পিএম  (ভিজিট : ৬৭০)
X

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা। তিনি ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ এর চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ এর সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল আমাকে কুপিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত বিএনপি নেতা আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাঃ শিবলী নোমান বলেন, দুই পায়ের গোড়ালি একবারে ভেঙ্গে গেছে। বড় অপারেশন প্রয়োজন। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy