সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন বিষয়ক অবহিতকরণ সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উউদ্বুদ্ধকরণ, গণভোটের প্রচারণা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন

2026-01-08T18:57:04+00:00
2026-01-08T18:57:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন বিষয়ক অবহিতকরণ সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১১৯)
X

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উউদ্বুদ্ধকরণ, গণভোটের প্রচারণা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামালের পরিচালনায় অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছার উদ্দিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মামুন আহমেদ, শান্তিগঞ্জ থানার এস আই নোবেল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সহ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy