সারাদেশে ১ লক্ষ সৌর প্যানেল লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

সিলেট বিভাগে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল

2026-01-08T19:10:19+00:00
2026-01-08T19:10:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে ১ লক্ষ সৌর প্যানেল লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৪৬)
X

সিলেট বিভাগে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার  শ্রীমঙ্গল উপজেলার  রাজঘাট ইউনিয়ন পরিষদে সমাজের জনপ্রতিনিধিদের সাথে সকাল ১১টায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ইমাম,পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ  স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেই কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা। 

সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহীত করার অঙ্গীকার করেন।

আইডিয়া, এর প্রতিনিধি তামান্না বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারাদেশে সোলার প্যানেল সহ এর সাথে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে যা আমাদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের প্রতিনিধি নোমান খান বলেন, “ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদাই পুরণ করবে না বরং নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে।”

এই কনসালটেশন সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy