বিপুল ভোটে জকসুর এজিএস নির্বাচিত হলেন সাতক্ষীরার মাসুদ রানা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা

2026-01-08T19:16:11+00:00
2026-01-08T19:16:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপুল ভোটে জকসুর এজিএস নির্বাচিত হলেন সাতক্ষীরার মাসুদ রানা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকার কৃতী সন্তান মাসুদ রানা।

মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর (২০১৯–২০২০ শিক্ষাবর্ষ) নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়, সুস্থ ছাত্ররাজনীতি চর্চা এবং সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তিনি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছেন।

তিনি জুলাই বিপ্লবের রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্বমূলক ভূমিকা রাখেন, যেটি শিক্ষার্থীদের মধ্যে তাকে ব্যাপকভাবে পরিচিত করে তোলে।

এ বিষয়ে ‘আপ বাংলাদেশ’ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার বলেন, মাসুদ রানার এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি ন্যায়ের পক্ষে ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি বড় অর্জন। তিনি সততা, মেধা ও নেতৃত্বগুণ দিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রসমাজের আস্থা অর্জন করেছেন। জকসুতে তার মতো একজন দায়িত্বশীল ও প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তার এই সাফল্যে সাতক্ষীরা জেলার শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy