নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সবলেছেন, প্রতিটি ভোটকেন্দ্র আমাদের জন্য

2026-01-08T21:08:02+00:00
2026-01-08T21:08:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৫৭)
X

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার ওপরই নির্বাচনী সাফল্য অনেকাংশে নির্ভর করে।

বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি হালুয়াঘাট উপজেলার বিলডোরা, শাকুয়াই, আমতইল ও ধারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র ও মহিলা প্রতিনিধিদের সাথে ইউনিয়ন ভিত্তিক পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসব সভায় তিনি দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। 

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড দল বা প্রার্থীর জন্য সুফল বয়ে আনে না। বরং শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আচরণই জনগণের আস্থা অর্জনের প্রধান শর্ত।

তিনি ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, কেন্দ্রভিত্তিক তথ্য নিয়মিত সংরক্ষণ, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল পর্যায়ে অবহিত করার নির্দেশনা দেন।

এসব সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহবায়ক আবদুল হাই, আলী আশরাফ, মিজানুর রহমান ,আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, শকুয়াই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনূস আলী খান, বিলডোরা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহীদুল হক খান সুজন, আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরান আলী কঞ্চু, বিএনপি নেতা আমজাদ হোসেন, আবদুল হাই, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি অনোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন প্রমুখ উপস্থিত ছিলেন । 

সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত দায়িত্বপ্রাপ্তরা দলের সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy