রায়পুরে খিরা চাষে চরাঞ্চলের কৃষকদের ভাগ্যবদল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

অনুকূল পরিবেশ ও ফলন ভালো হওয়ায় খিরা চাষে লাভবান হচ্ছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে লাভ

2026-01-09T16:42:26+00:00
2026-01-09T16:42:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে খিরা চাষে চরাঞ্চলের কৃষকদের ভাগ্যবদল
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৭৮)
X

অনুকূল পরিবেশ ও ফলন ভালো হওয়ায় খিরা চাষে লাভবান হচ্ছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার  চরাঞ্চলের কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় দিন-দিন খিরা চাষ বাড়ছে চরে। খিরা চাষ করে অনেক কৃষকরাই হয়েছেন স্বাবলম্বী। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার মেঘনা নদী এলাকার ৩ টি ইউনিয়নের চরে এ বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। মাঠে মাঠে সবুজ মখমলের মতো বিছিয়ে রয়েছে খিরার গাছ। সবুজ পাতার মাঝে হলুদ ফুলে মৌমাছিরে ওড়াউড়ি। ডগায় ডগায় ঠিক ফুলের নিচে রয়েছে সবুজ কচকচে খিরা। চরের মাঠে মাঠে কৃষকরা এখন জমি থেকে খিরার তুলে বিভিন্ন আড়তে বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এসব খিরা জেলার বিভিন্ন হাটবাজারে চাহিদা মিঠায়। অন্য ফসলের চেয়ে খিরা চাষে লাভ বেশি হওয়ায় এর চাষাবাদের প্রতি তাদের ঝোঁক কৃষকরা। কারণ প্রতি মন খিরা কৃষকের উৎপাদনে খরচ হয় ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমান বাজারে প্রতিমন খিরা বিক্রি হয় ১০০০ থেকে ১২০০ টাকা।  

চাষী ও ব্যবসায়ীরা জানান, খিরা ফলন ভালো হয়েছে। বাজারের দাম ভালো পাওয়া যাচ্ছে। এভাবে দাম পেলে কৃষকরা হিরার শেষে উদ্দীপ্ত হবেন। এছাড়াও কম খরচে বেশি লাভ হওয়ায় চরে এখন অনেক খিরা চাষ বাড়ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম বলেন, উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। আমরা কৃষি অফিস থেকে খিরা চাষিদের বিভিন্ন পরামর্শ দেয়ার কারণে দিন-দিন খিরা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। অনুকূল পরিবেশ খিরার ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন এখানকার চাষিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy