প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ৫৪)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার বাজার থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ বলেন, অজ্ঞাত এক ব্যক্তি বাজারের একটি দোকানে একটি ব্যাগ রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছু সময় পর ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়।
ঘাটাইল অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে। বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।