দৌলতপুরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস হোসেন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় দুর্ঘনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়

2026-01-10T11:40:12+00:00
2026-01-10T11:40:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ৩৫)
X

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস হোসেন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় দুর্ঘনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মোটর সাইকেলচালকসহ মোটরসাইকেলটি আটকে রাখে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার তারাগুনিয়া থানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস হোসেন থানার মোড় দফাদার পাড়া গ্রামের আজিমউদ্দীন দফাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফেরদৌস  থানার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেবার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। 

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ থানায় কোন অভিযোগ জমা দেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy