ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পোর্ট ডেস্ক

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে

2026-01-10T12:11:03+00:00
2026-01-10T12:11:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ২৭)
X

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট থানা পুলিশের উপরিদর্শক (এসআই) শিবলী নোমান ও স্থানীয়রা জানান, শনিবার (১০জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

এদিকে ওই নারীর মৃত্যুকে ঘিরে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy