নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে কলেজছাত্রের মৃত্যু

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে বৈচন্ডি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়া‌রি) দিবাগত রাত ৯টার দিকে তার

2026-01-11T11:20:57+00:00
2026-01-11T11:27:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে কলেজছাত্রের মৃত্যু
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১১:২৭ এএম  (ভিজিট : ৯৮)
X

ঝালকাঠির নলছিটিতে বৈচন্ডি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়া‌রি) দিবাগত রাত ৯টার দিকে তার বসতঘরে  বৈদ্যুতিক লাইন সংস্কার কাজ করতে গিয়ে  দুর্ঘটনা‌টি ঘটে।

মারা যাওয়া কলেজছাত্র মো. নাজমুল ইসলাম (২০), ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের পুত্র ও নলছিটি সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছি‌লেন। নিহতের চাচা মো.আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন।এসময় সে অসাবধানতাবশত  বিদ্যুতায়িত হন। এতে মুহুর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নল‌ছি‌টি থানার ও‌সি আ‌রিফুল আলম জানান, এ বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy