তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

তেঁতুলিয়ায় উপজেলা পাথর বালি ব্যবসায়ী ও এর সাথে সংশিষ্ট অংশীজনদের সাথে জরুরী মতবিনিময় করেছে প্রশাসন।পাথর-বালি উত্তোলন ও লোড

2026-01-11T11:28:45+00:00
2026-01-11T11:28:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৫৭)
X

তেঁতুলিয়ায় উপজেলা পাথর বালি ব্যবসায়ী ও এর সাথে সংশিষ্ট অংশীজনদের সাথে জরুরী মতবিনিময় করেছে প্রশাসন। 

পাথর-বালি উত্তোলন ও লোড আনলোডের কারণে হাইওয়ে সহ তেঁতুলিয়ার বিভিন্ন সংযোগ সড়কগুলোর নয়নঝুলিতে জমে থাকা পাথর বালি ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধুলাবালির উপস্থিতিতে পরিবেশ দুষণ সহ নানা সমস্যার সমাধানে শনিবার (১০জানুয়ারী) বিকেলে উক্ত জরুরী সভার আয়োজন করেন তেঁতুলিয়া উপজেলার পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশন । 

জেলা প্রশাসনের নির্দেশনায় জরুরী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশিষ্ট কর্তৃপক্ষ। নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাথর বালি ব্যবসায়ী, ট্রাক, ট্রলি মালিক ও শ্রমিক পরিবহন বন্দোবস্তকারীগণকে আগামী ১৫ তারিখের মধ্যে মহাসড়ক সহ বিভিন্ন সংযোগ সড়কের নয়নঝুলিতে জমে থাকা পাথর বালি অপসারনের জন্য সময় বেধে দেয়া হয়। এরপর চলবে নিয়মিত মামলা বলে কঠোর হুশিয়ারি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। 

পাথর বালি কল্যান সমিতির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ । আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী ।
 
তেঁতুলিয়া পাথর বালি যৌথ ফেডারেশনের সভাপতি হামিদুল হাসান লাবুর স্বগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পাথরবালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ: জলিল বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় । 

বক্তাদের বক্তব্যে পরিবেশ দুষণ ও সড়ক দূর্ঘটনা রোধে ধুলাবালি প্রতিরোধে পানির ব্যবস্থা ও সড়কের শোল্ডারে জমে থাকা বালুর অপসারনের উপর গুরুত্বারোপ করা হয়। 

অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসক, পঞ্চগড় এর নির্দেশনা মোতাবেক আগামী ১৫জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী (পাথর ও বালি) সংরক্ষণ ও পরিবহণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy