প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ১:২২ পিএম (ভিজিট : ৩৭)

X
নেত্রকোণার কেন্দুয়ায় এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (১০জানুয়ারী) আনুমানিক রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াসউদ্দিন (৬৫) নামে ঐ গাঁজা ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাজার মূল্য প্রায় ৪৫হাজার টাকা।
গিয়াসউদ্দিন আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল হক খা এর ছেলে।
এ বিষয়ে এসআই মো. শফিউল আলম মুঠোফোনে জানান, দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় মামলা দায়ের হয়েছে।আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।