টাঙ্গাইলে গৃহহীন আনসার সদস্যকে ঘর হস্তান্তর

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) উদ্যোগে গৃহহীন এক নারী আনসার সদস্যকে বিনামূল্য ঘর হস্তান্তর করা হয়েছে।

2026-01-11T15:49:24+00:00
2026-01-11T15:49:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে গৃহহীন আনসার সদস্যকে ঘর হস্তান্তর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১১০)
X

টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) উদ্যোগে গৃহহীন এক নারী আনসার সদস্যকে বিনামূল্য ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যোগনী খোর্দ্দ গ্রামে ভিডিও কনফারেন্সেন মাধ্যমে এ ঘর হন্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় টাঙ্গাইল প্রান্তে জেলা আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম, আনসার-ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি, স্থানীয় আব্দুল মজিদ মিয়াসহ আনসারের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘর পেয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন উপকারভোগী নাজমা আক্তার। এসময় তিনি বলেন, আমার থাকার কোন ঘর ছিলো না। ঘর পেয়ে আমি খুবই খুশি। আমার মতো অসহায়দের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

আনসার-ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি বলেন, উপকারভোগী নাজমা আক্তার ইউনিয়ন পরিষদের বারান্দায় রাতের বেলায় ঘুমাতো। তার থাকার মতো কোন ঘর ছিলো না। আনসার ও ভিডিপি উদ্যোগে নাজমাকে বিনামূল্যে ঘর তৈরি করে হস্তান্তর করেছি। এ ঘরে সকল সুুযোগ সুবিধা রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy