শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।এ

2026-01-11T18:17:59+00:00
2026-01-11T18:17:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার উদ্বোধন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে রোববার দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুরের সভাপতিত্বতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। 

বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠদান দিতে শাহীন স্কুল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। 

এসময় উপস্থিত ছিলেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল সহ শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ীর শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খান সহ অন্যান্য শাখার পরিচালকবৃন্দ।শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy