হাদি হত্যার বিচার দাবিতে মুরাদনগরে ছাত্রজনতার বিক্ষোভ

মুরাদনগর প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক

2026-01-11T19:20:47+00:00
2026-01-11T19:20:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাদি হত্যার বিচার দাবিতে মুরাদনগরে ছাত্রজনতার বিক্ষোভ
মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৫২)
X

ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মিছিলটি মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ইমরান সরকার, জানে আলম ও রুদ্র। বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাছিমুল আল তামীম, তুহিন, রাজু, নাঈমসহ স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy