
X
কুমিল্লার চৌদ্দগ্রামে সিংরাইশ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংপাই ক্রীড়া চক্র ট্রাইব্রেকারে ডাকরা ওয়ারিয়র্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. নাহিদ বলেন, “আজকের এই ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক মাস আগে আমি এই গ্রামে এসে যুবকদের কাছে একটি মাদকমুক্ত পরিবেশে সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সফলভাবে সেই টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তা, আত্মীয়তা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে চৌদ্দগ্রাম হবে কাজী জাফর আহমেদের রেখে যাওয়া স্বপ্নের বাস্তব রূপ।”
বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী শহিদ, ডাকরা গ্রামের সমাজসেবক জসীম উদ্দীন মুহুরী, ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নূরুল হক নুরু, জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জসীম উদ্দিন, সদস্য সচিব মাসুম বিল্লাল রিপন এবং সদস্য মিন্টু, বাচ্চু মিয়া, হিরন, কামরুল হাসান, মোহাম্মদ সুজন, মানিক মিয়া, শাহিন আলম, ফয়সাল আহমেদ, জুয়েল রানা, আব্দুল হালিম, সফর আলী, শুভ, জাকির হোসেন, আসিফ মাহমুদ, সিপাত আহমেদ, জামাল হোসেন, হোসাইন আহমদ, আমির হোসেন, মাওলানা ইউছুপসহ আরও অনেকে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।