জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আশুলিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।বুধবার সকাল

2026-08-06T11:45:31+00:00
2026-08-06T11:45:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আশুলিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ১১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আয়নাল মার্কেট এলাকার তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপসহ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

তালীমুল কুরআন ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারি মো. খায়রুল ইসলামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিফ আফরা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. মাহমুদ, যুবদল নেতা লিটন, মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধক নূরুল ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দিবসের চেতনা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

পাশাপাশি সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই। সেই সাথে আমি অতীতেও এধরনের সামাজিক কর্মকাণ্ড করেছি এবং সকলের দোয়া ও সমর্থন পেলে সমাজের অসহায়- সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে করা হবে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy